• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

একই সম্প্রদায়ের যুবকদের বিরুদ্ধে মারমা তরুণী ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলার এক মারমা তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গুইমারা উপজেলার এক তরুণীকে আকিজ গ্রুপে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে গত ১৩ জুন চট্টগ্রামের হাটহাজারী এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগে বলা হয়, ঘটনার পরদিন তিনি মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তবে সে সময় ঘটনাটি প্রকাশ করা হয়নি। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান। শারীরিক অবস্থার আরও অবনতি হলে বুধবার (১৭ জুন) তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আইনগত পদক্ষেপের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে বিচারাধীন বিষয় হিসেবে বিবেচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/