• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

কুড়িগ্রামে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই সম্পন্ন, উত্তীর্ণ ২৫৩ প্রার্থী

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি / ৬২ Time View
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাই পর্বের ৩য় ও শেষ দিনের কার্যক্রম। এদিন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে পুশআপ, সিটআপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশগ্রহণ করেন।

বাছাই কার্যক্রম পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। তিনি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান। পাশাপাশি আসন্ন লিখিত পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিয়মিত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

পুলিশ সুপার প্রার্থী ও অভিভাবকদের প্রতারক ও দালালদের বিষয়ে সতর্ক করে বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং বহুস্তরের মনিটরিংয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়। তাই কোনো ব্যক্তি বা চক্রের প্রলোভনে পড়ে প্রতারিত না হওয়ার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, কেউ যদি নিয়োগের বিষয়ে কোনো ধরনের প্রলোভন বা অসৎ প্রস্তাব দেয়, তাহলে দ্রুত সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বিষয়টি জানানোর পরামর্শ দেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলায় Physical Endurance Test (PET) পরীক্ষায় যোগ্যতা অর্জন করে মোট ২৫৩ জন প্রার্থী পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/