• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

কুড়িগ্রামে চরাঞ্চলে নতুন কাঠের সেতু উদ্বোধন, স্বস্তিতে স্থানীয়রা

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি / ৮২ Time View
প্রকাশকাল : শনিবার, ৪ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে নতুন একটি কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদমতলা এলাকায় আকতারুল মেম্বারের বাড়ি সংলগ্ন স্থানে সেতুটির উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মাসুম মিয়া, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, জেলা সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, যুগ্ম সদস্য সচিব লিটু সরকার, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব, সদর উপজেলা যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান মুকুল, উপজেলা সদস্য রুস্তম আলী, রাশেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে খাল ও জলাবদ্ধতার কারণে চরাঞ্চলের মানুষের চলাচল অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠত। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষকে প্রতিদিন নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো। নতুন কাঠের সেতু নির্মাণের ফলে এখন নিরাপদ ও সহজে যাতায়াত করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কোনো বিকল্প নেই। এই সেতু শুধু মানুষের চলাচল সহজ করবে না, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং স্বাস্থ্যসেবা গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় স্থানীয়রা সেতু নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি চরাঞ্চলের অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকাতেও টেকসই সেতু নির্মাণের দাবি জানান তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, নবনির্মিত সেতুটি নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার উপযোগী রাখা হবে এবং ভবিষ্যতেও চরাঞ্চলের অবকাঠামো উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/