• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ৪৯ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এ তথ্য জানায়।

বিজিবির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১ হাজার ৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২১টি গবাদিপশু এবং বিপুল পরিমাণ কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের মোট সিজারমূল্য ১৫ লাখ ২ হাজার ৭৬০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় পুশইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী সকল বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/