গুইমারা উপজেলা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হোটেল ও একটি তেলের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি ঔষধের দোকান ও পাশের একটি বসতবাড়ি।
বুধবার (৩ জুন) গভীর রাতে জালিয়াপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে “জননী এন্টারপ্রাইজ” নামের তেলের দোকান ও “নাঈম হোটেল” সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মাটিরাঙ্গা ইউনিট এবং সিন্ধুকছড়ি সেনা জোনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেনাবাহিনীর অভিযানে নেতৃত্ব দেন মেজর শাইয়েন কাদের।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার আবু বকর জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে, গুইমারা উপজেলায় দীর্ঘদিনেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, বারবার অগ্নিকাণ্ডে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হলেও এখনো উপজেলায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি।
স্থানীয়দের প্রশ্ন, “আর কত অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির পর গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে?”
https://slotbet.online/