আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল থেকে কোনো আগমন (অ্যারাইভাল) বা প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট বাতিল, বিলম্বিত কিংবা অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরের সব ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে। আগমন ও প্রস্থান উভয় ধরনের ফ্লাইটই স্বাভাবিকভাবে চলাচল করছে।
এর আগে মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রামে টানা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে। বৈরী আবহাওয়ার প্রভাবে অধিকাংশ ফ্লাইট ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া কয়েকটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে যায়।
তবে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় বিমানবন্দরের সার্বিক ফ্লাইট পরিচালনা আবারও পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
https://slotbet.online/