• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

জেনেভা ক্যাম্পে অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ১৩

অনলাইন ডেস্ক / ১১০ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।

জুয়েল রানা জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর বাবর রোডে পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গেটের সামনে থেকে অভিযান শুরু হয়। পরে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মূলত প্রতি বৃহস্পতিবার মাদক বিক্রির জন্য সক্রিয় হয় একটি চক্র। গতকালও ক্যাম্পের ভেতরে মাদক বিক্রির প্রস্তুতি চলছিল। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও এসপিবিএন সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ট্রাঙ্ক উদ্ধার করা হয়। পরে সেটি থেকে মাদকদ্রব্য ও মাদক বিক্রির টাকা পাওয়া যায়। এছাড়া পুরো অভিযানে কয়েক কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বৃহস্পতিবার অনেকে মাদক কেনার জন্য এখানে আসবেন বলে আমাদের কাছে তথ্য ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/