কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে মাছবাহী একটি মিনি পিকআপ থেকে আনুমানিক ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে মো. শফিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৬ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ওপর রাখা অতিরিক্ত চাকা পরীক্ষা করে তার ভেতরে কালো কসটেপে মোড়ানো ২৩টি মিনি প্যাকেট থেকে মোট ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তল্লাশির সময় পিকআপের চালক মো. শফিক, পিতা আলী আহমদ, টেকনাফ উপজেলার