• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

ভুরুঙ্গামারী সীমান্তে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি / ১৫৫ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক কেনার চেষ্টার অভিযোগে আনোয়ার মিয়া (পিতা: কুদ্দুস মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজারসংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা সড়ক থেকে তাকে আটক করা হয়। তিনি পাথরডুবি ইউনিয়নের মইদাম কালিবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঢেবঢেবি বাজার এলাকায় কয়েকজন চিহ্নিত ব্যক্তি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করতেন বলে তথ্য ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন এবং এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনোয়ার মিয়াকে আটক করে।

অভিযানের সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তের কাঁটাতারের সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা কিনে বাংলাদেশে এনে বিক্রি করতেন। আটক হওয়ার সময় তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট নিজের হেফাজতে রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় জাল নোট ও মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মাদক কেনা, সীমান্ত অতিক্রমের প্রস্তুতি এবং অন্যান্য অভিযোগগুলো পুলিশের বক্তব্য। এসব অভিযোগের বিচারিক সত্যতা আদালতের মাধ্যমে নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/