• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :

জ্যেষ্ঠ সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

মো. সালাউদ্দিন / ৮৪ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

খাগড়াছড়ির জ্যেষ্ঠ সাংবাদিক, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি ও সারাদেশে কর্মরত গণমাধ্যমকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক জীতেন বড়ুয়া দীর্ঘদিন ধরে পাহাড়ে বস্তুনিষ্ঠ ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাকে অন্যায়ভাবে আটক রাখা গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল।

বক্তারা আরও বলেন, “সাংবাদিকরা দেশের শত্রু নয়, বরং দেশের বন্ধু। আমরা সবসময় দেশ ও মানুষের স্বার্থে কাজ করে থাকি। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানামুখী প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমান সরকারের উচিত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।”

এসময় সাংবাদিক নেতারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, সাংবাদিক জীতেন বড়ুয়ার দ্রুত ও নিঃশর্ত মুক্তি, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর ভূমিকা গ্রহণ।

মানববন্ধন শেষে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/