• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

ঢাকা থেকে চুরি হওয়া ৫ অটোরিকশা উদ্ধার, আটক ১

পঞ্চগড় প্রতিনিধি / ৪৮ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে চুরি হওয়া পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশা পঞ্চগড়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্তসহ আরও তিনজন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা মহানগরীর হাজারীবাগ এলাকায় ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন পাঁচ ব্যক্তি। তাদের মধ্যে নোয়াখালীর বাসিন্দা মাকসুদুর রহমান (৪০) অন্যদের সঙ্গে যোগসাজশ করে পাঁচটি অটোরিকশা চুরি করে পঞ্চগড়ে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, মাকসুদুর রহমান সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হারিভাষা ইউনিয়নে জমি কিনে বসবাস শুরু করেন। চুরি করা অটোরিকশাগুলো একটি বাড়িতে রাখা হয়েছিল। একসঙ্গে পাঁচটি অটোরিকশা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচটি অটোরিকশা উদ্ধার করে। পরে সেগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৭ নম্বর হারিভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইয়েদ নুর-ই-আলম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিষয়টি সামনে আসে। পরে পুলিশি তৎপরতায় চুরি হওয়া অটোরিকশাগুলো উদ্ধার সম্ভব হয় এবং প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. সজীবকে আটক করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত মাকসুদুর রহমানসহ আরও তিনজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

এদিকে অটোরিকশার মালিকপক্ষ এ ঘটনায় ঢাকা হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/