• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহীর এক ব্যক্তির মৃত্যু

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি / ১৩৬ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু জাফর আল মুনছুর (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ছোট বটতলী এলাকায় হোসেন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু জাফর আল মুনছুর রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ানদহ এলাকার বাসিন্দা এবং আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার ভাগিনার পরীক্ষার খোঁজখবর নিতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে প্রথমে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/