দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা ও ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের লোটন গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে মো. হাবিবুর রহমানের (৫০) দখল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের দেউলি গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. আলমগীর হোসেনের (৩৫) কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় বীরগঞ্জ থানায় পৃথকভাবে ২৩ ও ২৪ নম্বর মামলা রুজু করা হয়েছে।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনের দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা এলাকার মৃত বাদুল্লাহর ছেলে মো. মোস্তফা (৪৮) এবং বীরগঞ্জ পৌরসভার দক্ষিণ সুজালপুর এলাকার জামালের ছেলে মো. রানা (৩৫)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে সাজাপ্রাপ্তদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
https://slotbet.online/