ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের ১নং সাতবর্গ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা এবং চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (৩০)।
পুলিশ জানায়, মোহাম্মদ আলী মোল্লা একই এলাকার কদর আলীর ছেলে এবং মনির হোসেন চর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় ২০২৫ সালের ২ মার্চ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৬ ধারায় একটি মামলা (মামলা নং-০২) দায়ের করা হয়। ওই মামলায় তারা এজাহারভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ, নাশকতা ও আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
https://slotbet.online/