• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

বিশ্ব পরিবেশ দিবসে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

মাজিদুল ইসলাম / ৩৬১ Time View
প্রকাশকাল : শনিবার, ৬ জুন, ২০২৬

পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজনে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।

ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সহ-সভাপতি, রাষ্ট্রচিন্তক, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ আতা ঊল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত ও নজরুল গবেষক মসয়ুদ মান্নান এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কবি মো. আনোয়ার হোসেন, নজরুল গবেষক ও রাষ্ট্রচিন্তক প্রফেসর ডক্টর শহীদ মনজু, আমি’র খোঁজে ফাউন্ডেশনের সিইও মেহেদী হাসান, বরেণ্য নজরুল গবেষক ও ছড়াকার আতিক হেলাল, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও জাতীয় নারী সাহিত্য পরিষদের সভাপতি কবি হাসিনা মমতাজ হাসি, সাধারণ সম্পাদক কবি ও কথাসাহিত্যিক নাসরিন ইসলাম শেলী, হিডস লিগ্যাল এইডস ফাউন্ডেশনের মোফাজ্জল হোসেন, কবি সালমা শারমি, জাস্টিস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাসেম মজুমদার, নাট্যকার রাসনা হিমেলসহ বিশিষ্ট পরিবেশবিদ, মানবাধিকার ব্যক্তিত্ব ও জাতীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতির অকৃত্রিম বন্ধু ও সৌন্দর্যের আধার হলো বৃক্ষরাজি। পৃথিবীর প্রতিটি বৃক্ষ, লতাগুল্ম ও উদ্ভিদরাজি মহান স্রষ্টা আল্লাহর গুণগান, জিকির ও সিজদায় রত থাকে। মানুষ ও অন্যান্য প্রাণীর মতো তাদের ভাষা দৃশ্যমান না হলেও সৃষ্টির এই নীরব ইবাদত এক পরম সত্য।

বক্তারা আরও বলেন, বৃক্ষরাজি শুধু আল্লাহর ইবাদতেই মগ্ন নয়, বরং মানবজাতি ও প্রাণীকুলের টিকে থাকার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি পূর্ণাঙ্গ বৃক্ষ পরিবেশ থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, মাটি ক্ষয় রোধ করে, মাটির আর্দ্রতা বজায় রাখে এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

ইসলামে বৃক্ষরোপণকে অত্যন্ত পুণ্যময় কাজ বা ‘সদকায়ে জারিয়াহ’ হিসেবে উল্লেখ করে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস তুলে ধরেন। তারা বলেন, কোনো মুসলমান যদি একটি বৃক্ষ রোপণ করে বা শস্য উৎপাদন করে এবং তা থেকে মানুষ, পাখি বা পশু উপকৃত হয়, তবে তা সদকাস্বরূপ গণ্য হবে।

বক্তারা আরও বলেন, বৃক্ষরাজি মহান আল্লাহর অপার সৃষ্টিশৈলী ও কুদরতের অনন্য নিদর্শন। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং বৃক্ষ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করে হিডস লিগ্যাল এইডস ফাউন্ডেশন, জাতীয় নারী সাহিত্য পরিষদ, জাতীয় পর্যবেক্ষক পরিষদ, উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/