• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

বীরগঞ্জের সিংড়া জাতীয় উদ্যানে শিক্ষার্থীদের প্রকৃতি শিক্ষা কার্যক্রম

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি / ১৩৯ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রকৃতি, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ভিত্তিক প্রকৃতি শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ‘কম্প্রিহেন্সিভ নেচার লার্নিং টু অ্যাক্টিভেট স্কুল চিলড্রেন’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অর্থায়নে পরিচালিত প্রকল্পটির উদ্যোগে সম্প্রতি ৬ দিনব্যাপী পৃথক ৬টি ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়।

ফিল্ড ট্রিপে অংশ নেয় বীরগঞ্জ উপজেলার চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিংড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ১৯৬ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী পৃথক কর্মসূচির মাধ্যমে প্রকৃতি ও জীববৈচিত্র্য বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী পর্যবেক্ষণ করে তাদের খাদ্যাভ্যাস, পরিবেশে ভূমিকা, জীববৈচিত্র্যের গুরুত্ব এবং বিদ্যমান হুমকি সম্পর্কে ধারণা লাভ করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও প্রকল্প কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকালে চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহজিদা হক। তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে শিশুদের সচেতন করে তোলা সময়ের দাবি। মাঠভিত্তিক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

প্রকল্পের লিডার ও ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার রেজভীন আক্তার বলেন, সিংড়া জাতীয় উদ্যান দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। শিশুদের প্রকৃতির সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দিলে তাদের মধ্যে পরিবেশ ও বন্যপ্রাণীর প্রতি ইতিবাচক মনোভাব গড়ে ওঠে। ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি সংরক্ষণ বিষয়ে সচেতনতা ও আগ্রহ বৃদ্ধির ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

সিংড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিজেন্দ্র নাথ দাস বলেন, শিক্ষার্থীরা বইয়ের বাইরে বাস্তব পরিবেশ থেকে শেখার সুযোগ পেয়ে বেশ উৎসাহিত। স্থানীয় বন, উদ্ভিদ ও বন্যপ্রাণী সম্পর্কে তাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২৫ সালের জুনে শুরু হওয়া ১৮ মাস মেয়াদি এ প্রকল্পের মূল শিক্ষা কার্যক্রম শুরু হয় চলতি বছরের জানুয়ারি থেকে। প্রকল্পটির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি, জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জ্ঞান বৃদ্ধি এবং সংরক্ষণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৯৬টির বেশি শ্রেণিভিত্তিক শিক্ষা সেশন এবং ১২টির বেশি ফিল্ড ট্রিপ পরিচালিত হয়েছে। এসব কার্যক্রমে স্থানীয় বাঙালি ও সাঁওতাল শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এবং ইন্টারঅ্যাকটিভ শিক্ষণ পদ্ধতির মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করছে।

তাদের মতে, শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে পরিবেশ সচেতন ও দায়িত্বশীল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই প্রকৃতির মাঝে গিয়ে শেখার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/