ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষ্ণনগর টু ব্রাহ্মণবাড়িয়া সড়কের একটি অংশ ধসে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে কৃষ্ণনগর ব্রিজের সন্নিকটে সড়কটি দেবে গিয়ে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
স্থানীয়রা জানান, ব্রিজের সামনে সড়কের ভাঙন দিন দিন বাড়ছে। সড়ক সরু হয়ে যাওয়ায় বিশেষ করে রাতে যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত ভাঙা অংশ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
https://slotbet.online/