• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

ভাঙ্গায় বিট পুলিশিং সভা: মাদক ও ইভটিজিং প্রতিরোধে কঠোর বার্তা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি / ৪৯ Time View
প্রকাশকাল : সোমবার, ১৫ জুন, ২০২৬

মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে পুখুরিয়া বাজার সংলগ্ন এ.এস. শরীফ একাডেমি মাঠে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু। এছাড়া উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন এবং মানিকদহ ইউনিয়নের বিট ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মিজানুর রহমান।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একইভাবে ইভটিজিং, কিশোর অপরাধ ও অন্যান্য সামাজিক অপরাধ সমাজে অস্থিরতা সৃষ্টি করে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। কোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য গোপন না রেখে দ্রুত পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিট পুলিশিং কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় সমস্যা সমাধানে জনগণকে সম্পৃক্ত করা। এ ধরনের সভার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।

মানিকদহ ইউনিয়নের বিট ইনচার্জ এসআই মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উপস্থিত অনেকেই নিয়মিত বিট পুলিশিং সভা আয়োজনের দাবি জানান। পাশাপাশি মাদক, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/