দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভ্যান শ্রমিক অশ্বিনী দেবনাথের মেধাবী ছেলে সঞ্জয় দেবনাথ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করায় তাকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা যুবদলের অন্যতম সদস্য আক্কাস আলী।
সম্প্রতি উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের মাস্টারমোড় এলাকায় সঞ্জয় দেবনাথের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন এবং ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
আক্কাস আলী বর্তমানে উপজেলা যুবদলের অন্যতম সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
এ সময় তিনি বলেন, শ্রমজীবী পরিবারের সন্তান হয়েও সঞ্জয় দেবনাথের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি সঞ্জয়ের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সার্বিক সফলতা কামনা করেন।
পরে সঞ্জয় দেবনাথের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন আক্কাস আলী।
এ সময় উপস্থিত এলাকাবাসী এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
https://slotbet.online/