• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

মদন পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাফায়েত হোসেনের ব্যাপক গণসংযোগ

মো. আলম খান, নেত্রকোনা প্রতিনিধি / ৫৩ Time View
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

নেত্রকোনার মদন পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. সাফায়েত হোসেনের ব্যাপক গণসংযোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে স্থানীয়দের কাছে তিনি পরিচিত মুখ বলে দাবি করেছেন তার সমর্থকরা।

গণসংযোগকালে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মতবিনিময় করেন। এ সময় স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এলাকাবাসী তাদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, ৮নং ওয়ার্ডের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার দিকে আরও গুরুত্ব প্রয়োজন।

কাউন্সিলর প্রার্থী মো. সাফায়েত হোসেন বলেন, নির্বাচিত হলে মদন পৌরসভার ৮নং ওয়ার্ডকে আধুনিক, উন্নত ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা উন্নয়নের পাশাপাশি ইভটিজিং, নারী নির্যাতন ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, নবীন-প্রবীণের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ তৈরিতে কাজ করবেন।

স্থানীয়দের অনেকে জানান, জনসম্পৃক্ত নেতৃত্ব হিসেবে তারা সাফায়েত হোসেনকে ইতিবাচকভাবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/