নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চালাকচর কলা বাজার সংলগ্ন এলাকায় ইয়াবা সেবন করে জনসাধারণের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে দুই যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) উপজেলার চালাকচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে সুমন (৩৫) ও রিপন (২৮) নামে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।
আটক সুমন উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। অপরদিকে রিপন চালাকচর গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে।
অভিযানকালে তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
এ অভিযানে মনোহরদী থানার এসআই বিল্লালসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও জানানো হয়।
https://slotbet.online/