খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুন) সিন্দুকছড়ি জোন সদরে আয়োজিত এ সভায় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার মোঃ ইসমাইল সামস আজিজী, পিএসসি, জি।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা থানার এসআই সোহেল রানা, মানিকছড়ি থানার এসআই আব্দুস সালাম, রামগড় থানার এসআই রায়হান আহম্মেদ, মানিকছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেনসহ জোনের আওতাধীন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
সভায় বক্তারা সামাজিক অবকাঠামোর উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক সেবন ও ক্রয়-বিক্রয় নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ, চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর আইনি ব্যবস্থা এবং অবৈধ মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এছাড়াও শিক্ষার মানোন্নয়ন ও এলাকার সার্বিক উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সভায় তুলে ধরা হয়।
https://slotbet.online/