• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

রাঙ্গুনিয়া মুসলিম সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ২০১ Time View
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

রাঙ্গুনিয়া মুসলিম সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক পূর্বকোণের সাংবাদিক রাহাত উল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের দর্পণ প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও আলোকিত সকাল প্রতিনিধি মো. নেজাম উদ্দিন, প্রবাসী জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সদস্য ও সিটিজি ক্রাইম প্রতিনিধি ওমর ফারুক, ওসমান গনি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় রাঙ্গুনিয়া মুসলিম সমাজ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আজিজ, মুহাম্মদ তারেক, জিহাদ, আব্দুল হাকিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প নেই। ইসলাম শ্রম ও কর্মের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে কল্যাণমুখী ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ অসহায় পরিবারগুলোর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সহায়তা প্রান্তিক জনগোষ্ঠীর আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের নিজস্ব আয়-উপার্জনের পথ তৈরি করে দেয়।

অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং তাদের স্বাবলম্বী হয়ে পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/