• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

এক দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভে এইচএসসি পরীক্ষার্থীরা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: / ২০৮ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় পরীক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন করলেও তা বাস্তবায়নে কোনো উদ্যোগ দেখা যায়নি। এছাড়া ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে তারা এখন এক দফা দাবিতে, অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা।

সরেজমিনে দেখা যায়, বেলা পৌনে তিনটার দিকে পরীক্ষার্থীরা ২ নম্বর গেট মোড়ে সড়কের মাঝখানে অবস্থান নেন। যদিও তারা পুরো সড়ক অবরোধ করেননি, তবে কর্মসূচির কারণে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এক আন্দোলনকারী পরীক্ষার্থী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ছয় দফা দাবি জানিয়েছিলাম। কিন্তু দাবি বাস্তবায়নের পরিবর্তে আমাদের সঙ্গে উল্টো আচরণ করা হয়েছে। এখন আমাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ।”

এর আগে মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দফায় প্রায় সাড়ে চার ঘণ্টা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা। একপর্যায়ে তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি গেট খুলে সড়কে ফেলে দেন। এতে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মসূচি শেষ হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার পরীক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে প্রশ্নপত্রের মান নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ প্রশ্ন প্রণয়নকারীদের জবাবদিহির আওতায় আনা, উত্তরপত্রের ন্যায্য মূল্যায়ন, দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং নতুন পরীক্ষার রুটিন প্রণয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/