• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

শীলখালী চেকপোস্টে মিনি বাসে ৩০৩ পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি / ৩০ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

কক্সবাজারের টেকনাফ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মিনি বাসে অভিযান চালিয়ে ৩০৩ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে শীলখালী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক।

বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মিনি বাস শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা এবং নারকোটিক্স শনাক্তকারী ডগ ‘জ্যাক’-এর সহায়তায় তল্লাশি চালান। এ সময় বাসের একটি সিটের নিচে কালো কসটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ৩০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসের যাত্রী মো. নাসির উদ্দিন খোকন (২৩)কে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদকের সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/