• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে পাঁচ শতাধিক পর্যটক বিপাকে

অনলাইন ডেস্ক / ২৩১ Time View
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থান পানিতে ডুবে গেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে অবস্থানরত প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

যেসব পর্যটক গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সাজেক গিয়েছিলেন আজ তাদের ফেরার কথা। কিন্তু সড়কের বিভিন্ন পয়েন্টে পানি ওঠায় নিরাপত্তাজনিত কারণে সড়ক যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এতে আটকে পড়েছেন পর্যটকরা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বাসসকে বলেন, টানা বর্ষণ ও অব্যাহত পাহাড়ি ঢলের কারণে দীঘিনালা-সাজেক সড়কের কবাখালী, বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকায় সড়ক বন্যার পানিতে  ডুবে গেছে।  এতে সাজেকে যাওয়া কয়েকশত পর্যটক আটকে পড়েছেন। সড়কের পানি নেমে গেলে প্রশাসনের পক্ষ থেকে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বাসসকে  জানান, গতকাল যারা সাজেকে এসেছিলেন, আজ সকালে তারা খাগড়াছড়ি ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থানে বন্যার পানির কারণে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। এতে পর্যটকরা বের হতে পারছে না। বিকেলে পানি কমে গেলে তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে প্রশাসন কাজ করছে। তবে বর্তমান আবহাওয়াজনিত কারণে প্রশাসন থেকে সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই আজ সকাল থেকে কোনও পর্যটকের গাড়ি খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে ছেড়ে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবে। এ পরিস্থিতি বিবেচনায় বর্তমানে সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রে আটকা পড়া  পর্যটকদের রুম ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/