পবিত্র হজ মৌসুম শেষ হতেই পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা এখন থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশটিতে প্রবেশের অনুমতি নিতে পারবেন। মক্কায় প্রবেশ ও ওমরাহ পালনের পারমিটও ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা যাবে।
এই একীভূত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভিসা, বুকিং এবং অন্যান্য সেবা আরও সহজ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সৌদি সরকার।
মন্ত্রণালয় আরও জানায়, নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি)। একই সঙ্গে ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে।
ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবায় আধুনিকীকরণে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন পারমিট ব্যবস্থা, ডিজিটাল চুক্তি, কিউআর কোড যাচাই এবং পরিবহন ও আবাসন ব্যবস্থার উন্নয়ন।
কর্তৃপক্ষ আশা করছে, নতুন মৌসুমে আরও বেশি সংখ্যক মুসল্লি সহজ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে ওমরাহ পালন করতে পারবেন।
https://slotbet.online/