পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হিডস লিগ্যাল এইডস ফাউন্ডেশনের আয়োজনে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইয়ার আলী গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতির অকৃত্রিম বন্ধু ও সৌন্দর্যের আধার হলো বৃক্ষরাজি। পৃথিবীর প্রতিটি বৃক্ষ, লতাগুল্ম ও উদ্ভিদরাজি মহান স্রষ্টা আল্লাহর গুণগান, জিকির ও সিজদায় রত থাকে। মানুষ ও অন্যান্য প্রাণীর মতো তাদের ভাষা দৃশ্যমান না হলেও সৃষ্টির এই নীরব ইবাদত এক পরম সত্য।
বক্তারা আরও বলেন, বৃক্ষরাজি শুধু আল্লাহর ইবাদতেই মগ্ন নয়, বরং মানবজাতি ও প্রাণীকুলের টিকে থাকার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি পূর্ণাঙ্গ বৃক্ষ পরিবেশ থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, মাটি ক্ষয় রোধ করে, মাটির আর্দ্রতা বজায় রাখে এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
ইসলামে বৃক্ষরোপণকে অত্যন্ত পুণ্যময় কাজ বা ‘সদকায়ে জারিয়াহ’ হিসেবে উল্লেখ করে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস তুলে ধরেন। তারা বলেন, কোনো মুসলমান যদি একটি বৃক্ষ রোপণ করে বা শস্য উৎপাদন করে এবং তা থেকে মানুষ, পাখি বা পশু উপকৃত হয়, তবে তা সদকাস্বরূপ গণ্য হবে।
হিডস লিগ্যাল এইডস ফাউন্ডেশনের মহাসচিব রাষ্ট্রচিন্তক, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ আতা ঊল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও নজরুল গবেষক মসয়ুদ মান্নান এনডিসি। উদ্বোধনী বক্তব্য দেন গুরুর বাড়ীর সিইও, নজরুল গবেষক ও রাষ্ট্রচিন্তক প্রফেসর ডক্টর শহীদ মনজু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কবি মো. আনোয়ার হোসেন, ইসলাম অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, ইয়ার আলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আজহারুল ইসলাম, ইসলাম অক্সিজেন লিমিটেডের উপদেষ্টা মো. হাবিবুর রহমান আমির, খোজে ফাউন্ডেশনের সিইও মেহেদী হাসান, নজরুল গবেষক ও ছড়াকার আতিক হেলাল, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও জাতীয় নারী সাহিত্য পরিষদের সভাপতি কবি হাসিনা মমতাজ হাসি, সাধারণ সম্পাদক কবি ও কথাসাহিত্যিক নাসরিন ইসলাম শেলী, হিডস লিগ্যাল এইডস ফাউন্ডেশনের চেয়ারম্যানের পিএস মোফাজ্জল হোসেন, কবি সালমা শারমি, জাস্টিস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাসেম মজুমদার, নাট্যকার রাসনা হিমেলসহ বিশিষ্ট পরিবেশবিদ, মানবাধিকার ব্যক্তিত্ব ও জাতীয় নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, জাতীয় নারী সাহিত্য পরিষদ, জাতীয় পর্যবেক্ষক পরিষদ, উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
https://slotbet.online/