• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

৩৭০৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ২৫৯ Time View
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবাসহ রোজিনা আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাজপুর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। এ সময় রোজিনা আক্তারকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার রোজিনা আক্তার নরসিংদীর রায়পুরা থানার চান্দেরকান্দি এলাকার মো. সুমনের স্ত্রী।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/