• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

শিশু নির্যাতন-ধর্ষণ, হত্যা বিচারহীনতার অন্ধকার বাস্তবতা

অনলাইন ডেস্ক / ১০২ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

‘আজ যে শিশু, পৃথিবীর আলোয় এসেছে

আমরা তার তরে একটি সাজানো বাগান চাই।

আজ যে শিশু, মায়ের হাসিতে হেসেছে

আমরা চিরদিন, সেই হাসি দেখতে চাই।’

এটি জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর গাওয়া একটি কালজয়ী গানের পঙ্ক্তি। গানটি শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও অধিকারের কথা তুলে ধরে বানানো হয়েছিল। শিশুদের পৃথিবী হওয়ার কথা ছিল নিরাপদ, নির্ভেজাল আর বিশ্বাসে ভরা। অথচ সেই পৃথিবীতেই যখন সবচেয়ে ভয়াবহ সহিংসতার শিকার হয়ে তারা ধর্ষণ, নির্মম হত্যা, এমনকি লাশ গুমের মতো ঘটনা- তখন সমাজের বিবেক কেঁপে ওঠার কথা। কিন্তু বাস্তবতা আরও কঠিন। শোক আর ক্ষোভের ঢেউ সাময়িকভাবে জাগে, তারপর ধীরে ধীরে সবকিছু আবার নিস্তব্ধতায় ডুবে যায়। ন্যায়বিচারের পথ হয় দীর্ঘ, জটিল অনেক সময় অদৃশ্যও হয়ে যায়।

সাম্প্রতিক সময়ে শিশু রামিসার ধর্ষণ ও মাথা কেটে লাশ গুমের চেষ্টার ঘটনা সেই নিষ্ঠুর বাস্তবতারই নির্মম উদাহরণ। একটি শিশুর জীবন এভাবে থেমে যাওয়ার পেছনে শুধু একজন অপরাধী নয়- বরং একটি ব্যর্থ সমাজ ও আইনব্যবস্থার ছায়া স্পষ্ট হয়ে ওঠে। যেখানে অপরাধ ঘটে, কিন্তু বিচার হয় না; মামলা হয়, কিন্তু শেষ হয় না; অভিযোগ ওঠে, কিন্তু প্রমাণ হারিয়ে যায়।

নিম্নোক্ত পরিসংখ্যানগুলো সেই ব্যর্থতার ভয়াবহ চিত্র তুলে ধরে। ২০১৯ সালে ঢাকার পাঁচটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তথ্যে দেখা যায়, সংশ্লিষ্ট মামলার মাত্র ৩% দণ্ডে শেষ হয়। ২০২৬ সালে রেপ ল’ রিফর্ম কোয়ালিশনের সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্ষণ মামলায় দণ্ডের হার ১ শতাংশেরও কম। ২০২৫ সালের পুলিশ পরিসংখ্যান অনুযায়ী নারীসংক্রান্ত মামলায় দণ্ডের হার ২.৬১% এবং শিশুসংক্রান্ত মামলায় মাত্র ০.৫২%। আরও উদ্বেগজনক তথ্য এসেছে ২০২৪ সালের একাডেমিক গবেষণা থেকে- ২০০৩ থেকে ২০১৬ সালের মধ্যে ঢাকার পাঁচটি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ২০৫৭টি ধর্ষণ মামলার মধ্যে মাত্র ১৬টিতে দণ্ড হয়েছে, যা প্রায় ০.৭৭%। আন্তর্জাতিক বিশ্লেষণও বলছে, এই হার ১% থেকে ৩.৫%-এর মধ্যেই ঘোরাফেরা করে।

আর হ্যাঁ, আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁ যে ২০০৯ সালে গ্রেফতার হওয়ার পর মৃত্যুদণ্ডের রায় বহাল থাকলেও ২০২৬ সালে এসেও এখন পর্যন্ত তার ফাঁসি কার্যকর হয়নি। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কনডেম সেলে বন্দি আছে রসু খাঁ। শুধু তাই নয়, মামলার দীর্ঘসূত্রতা এবং ফাসি কার্যকর না হওয়ায় বর্তমানে সে জনগণের ট্যাক্সের টাকায় কারাগারে ফাঁসির আসামিদের সেলে স্বাভাবিক জীবনযাপন করছে এইটাই বাস্তবতা। অথচ ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট পারভীন আক্তার হত্যা মামলায় রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল রাখেন।

এই পরিসংখ্যানগুলো শুধু সংখ্যা নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি করে ভেঙে পড়া পরিবার, একটি নীরব কণ্ঠ, একটি অপূর্ণ বিচার। এবং পরিবার, সমাজ ও আইনের জন্য রেড অ্যালার্ট। প্রশ্ন জাগে- কেন এই বিচারহীনতা? কেন এখনও পরিবার, সমাজ সচেতন হয়ে তাদের সন্তানকে চোখে চোখে আগলে রাখছে না।

বাংলাদেশের বিদ্যমান আইন- বিশেষ করে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)’ ধর্ষণ ও শিশু নির্যাতনের জন্য কঠোর শাস্তির বিধান রাখে। ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তি নির্ধারিত রয়েছে। শিশু ধর্ষণ ও হত্যার ক্ষেত্রে শাস্তি আরও কঠোর। কাগজে-কলমে আইন যত শক্তিশালী, বাস্তবে আসলে তার প্রয়োগ ততটাই দুর্বল হয়ে পড়ে নানা কারণে।

বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী মিতি সানজানা বলেন, ‘আইনের কঠোরতা নয়, বরং তার সঠিক প্রয়োগই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অধিকাংশ ক্ষেত্রে তদন্তের দুর্বলতা, সাক্ষীর নিরাপত্তাহীনতা, সামাজিক চাপ এবং দীর্ঘসূত্রতা বিচার প্রক্রিয়াকে ব্যাহত করে। অনেক ভুক্তভোগী পরিবার মাঝপথে হাল ছেড়ে দেয় বা আপস করতে বাধ্য হয়।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণ মামলায় প্রমাণ সংগ্রহ একটি অত্যন্ত সংবেদনশীল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। কিন্তু অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে সম্পন্ন হয় না। ফরেনসিক রিপোর্টে বিলম্ব, সাক্ষীর অনুপস্থিতি বা সাক্ষ্য পরিবর্তন- এসব কারণে আদালতে মামলার ভিত্তি দুর্বল হয়ে পড়ে।’

বিচারহীনতার আরেকটি বড় কারণ হলো দীর্ঘসূত্রতা। একটি মামলা বছরের পর বছর ঝুলে থাকে। অভিযুক্তরা জামিন পেয়ে সমাজে ঘুরে বেড়ায়, আর ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত ভয় ও মানসিক চাপে দিন কাটায়। অনেক ক্ষেত্রে সামাজিক লজ্জা, হুমকি কিংবা আর্থিক সংকটের কারণেও পরিবারগুলো মামলা চালিয়ে যেতে পারে না।

শিশুদের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও ভয়াবহ। তারা নিজেরাই অনেক সময় ঘটনার বর্ণনা দিতে অক্ষম থাকে, ফলে সাক্ষ্যপ্রমাণের জটিলতা বাড়ে। একই সঙ্গে পরিবার ও সমাজের চাপ তাদের কণ্ঠ আরও নিস্তব্ধ করে দেয়।

এই বাস্তবতায় প্রশ্ন শুধু আইন নিয়ে নয়, বরং আমাদের সামাজিক অবস্থান নিয়েও। আমরা কি সত্যিই ভুক্তভোগীর পাশে দাঁড়াতে পারি? আমরা কি বিচার প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করার জন্য যথেষ্ট চাপ সৃষ্টি করি? নাকি প্রতিটি ঘটনা কেবল কিছুদিনের আলোচনার পর বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যায়?

রামিসার মতো প্রতিটি শিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি আমাদের সম্মিলিত দায়বদ্ধতা। প্রয়োজন দ্রুত তদন্ত, দক্ষ প্রসিকিউশন, সাক্ষী সুরক্ষা এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা। একই সঙ্গে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি- যেখানে ভুক্তভোগী নয়, অপরাধী লজ্জিত হবে।

ন্যায়বিচার শুধু একটি রায় নয়, এটি একটি বার্তা- যে অন্যায় করলে তার শাস্তি হবেই। সেই বার্তাটি যতদিন স্পষ্ট না হবে, ততদিন এই অন্ধকার চক্র ভাঙা কঠিনই থেকে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/