• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

মো. শাকিল (ঢাকা) / ১৬৬ Time View
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (২০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন দুপুর পৌনে ২টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীতে নিজ বাসার কাছে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হন পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, ঘটনার পর পলাশের স্ত্রী মাহমুদা খানম হাতিরঝিল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় জিসান আহমেদ মন্টি নামে একজনকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/